আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ৪ নং আওনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী জেলা ট্রাক ট্যাংক লরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির তারাকান্দি আঞ্চলিক শাখার সহ-সভাপতি, আওনা বনিক সমিতির সভাপতি এবং সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রাঙ্গা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এম পি মহোদয়ের পক্ষ থেকে ৪ নং আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামে বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাএলীগ এর সকল নেতাকর্মীরা।
আনোয়ার হোসেন রাংগা জানান, আমাদের এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
জানা যায়,
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরিষাবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের নির্দেশে তিনি ত্রাণ বিতরণ সহ দলীয় বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ত্রাণ তৎপরতায় তিনি সরাসরি অংশ গ্রহন করেছেন।